কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল বাংলাদেশির : রিমান্ডে মালয়েশিয়ার সেনা কর্মকর্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল ওই সেনা কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী তাবাসসুম আবিদা। ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান। এ সময় নিহতের স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন।

মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে। তারা মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন।

ঘটনার পর হত্যার অভিযোগ এনে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X