টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন

বুলেট বৈরাগী। ছবি : সংগৃহীত
বুলেট বৈরাগী। ছবি : সংগৃহীত

কুমিল্লায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের একদিন পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনেরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত বুলেট বৈরাগী (৩৫) টুঙ্গিপাড়ার ডুমুরিয়া উত্তরপাড়া (বাবুপাড়া) গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা রাজস্ব কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার কথা বলেন। এরপর হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা পরে হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তার মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন ছিল বলে স্বজনেরা জানান।

বুলেটের কাকা সুশান্ত বৈরাগী বলেন, বুলেট ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী ও পরিশ্রমী মানুষ। তার বাবা সুশীল বৈরাগী ছেলেকে পড়ালেখা করাতে ২৭ শতক ধানের জমি বিক্রি করেছিলেন। মা লিলিমা বৈরাগী নিজের স্বর্ণ বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন। বুলেট নিজেও অভাবের মধ্যেও সংগ্রাম চালিয়ে গেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে প্রথমে খাদ্য অধিদপ্তরে চাকরি শুরু করেন, পরে রাজস্ব বিভাগে যোগ দেন।

তার বাবা-মা, স্ত্রী ও এক বছর বয়সী ছেলে অভয়কে রেখে বুলেটের এমন মৃত্যুতে পরিবার ও পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১১

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

১২

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

১৩

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

১৪

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

১৫

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

১৬

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

১৭

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

১৯

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

২০
X