কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত : ডা. রফিক

বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ‘চিকিৎসক সপ্তাহ ২০২৬’ উপলক্ষে গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা
বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ‘চিকিৎসক সপ্তাহ ২০২৬’ উপলক্ষে গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকের ওপর সহিংসতা কোনো ব্যক্তির ওপর আঘাতেই সীমাবদ্ধ নয়; এটি রোগীর নিরাপদ চিকিৎসা পাওয়ার অধিকার, হাসপাতালের সেবা-পরিবেশ এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানে।

সোমবার (২৭ এপ্রিল) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ‘চিকিৎসক সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘সহিংসতা প্রতিরোধের সময় এখনই, চিকিৎসকের ওপর সহিংসতাকে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা ক্ষেত্রে জটিলতা, সীমাবদ্ধতা এমনকি মৃত্যু ঘটতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে অশ্লীল মন্তব্য, মারধর, ভাঙচুর বা চিকিৎসককে জিম্মি করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করেই স্বাস্থ্যখাতে সহিংসতার ঘটনা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাসপাতালে গিয়ে ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের পক্ষ থেকেও তাদের প্রতি সংহতি জানানো হয়েছে। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রস্তাবিত স্বাস্থ্য নীতিতে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে জোরালো সুপারিশ করা হয়েছে।

সরকারি উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি জানান, ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি, অধ্যাপক সৈয়দ আতিকুল হক, উপ-উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X