কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিরে এলো বিডিনিউজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক মাসের বেশি সময়ের অচলাবস্থা কাটিয়ে অবশেষে ফিরে এসেছে দেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে পাঠকরা নিউজপোর্টালটিতে ঢুকতে পারছেন। ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই সংবাদ দেখা যাচ্ছে। সাইটটি কেন বন্ধ ছিল তা জানা যায়নি। সংশ্লিষ্টরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

পোর্টালটি চালু হওয়ার পর সাইটটির উপরের অংশে ফিরে আসার একটি বার্তা প্রকাশ করা হয়েছে। ওই বার্তায় বিডিনিউজ লিখেছে, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনির পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’

এর আগে, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথম বিষয়টি নিয়ে একটি পোস্ট দেয়। তাতে লেখা হয়, আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেজ ও ইউটিউব চ্যানেলে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X