কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট : ০১ মে ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হাওরে বন্যার সম্ভাবনা, ২০ হাজার পরিবার পেল জাতিসংঘের আর্থিক সহায়তা

ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন বন্যার ঝুঁকি মোকাবিলায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের ২০ হাজারের বেশি পরিবারকে আগাম সহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানায়, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ বা আগাম প্রস্তুতিমূলক কর্মসূচির আওতায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, নির্ভরযোগ্য আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে— এমন আশঙ্কায় গত ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে নগদ অর্থ বিতরণ শুরু হয়। এর আওতায় প্রতিটি পরিবারকে সরাসরি ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি পরিবার নগদ সহায়তা ও আগাম সতর্কবার্তা পেয়েছে। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা আরও প্রায় ৪ হাজার ৪০০ পরিবারকে অতিরিক্ত জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

ডব্লিউএফপি জানায়, তাদের নিজস্ব তহবিলের পাশাপাশি ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ ইসিএইচওর অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় আগাম পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো আগেভাগেই খাদ্য মজুত, সম্পদ সুরক্ষা এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পারে।

তিনি আরও জানান, দুর্যোগের পর সহায়তার তুলনায় আগাম সহায়তা জীবন ও সম্পদের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।

উল্লেখ্য, জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে ডব্লিউএফপি এ ধরনের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X