রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:২৫ এএম
আপডেট : ১৮ মে ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে অবস্থানকারী হজযাত্রীরা। ছবি : সংগৃহীত
সৌদি আরবে অবস্থানকারী হজযাত্রীরা। ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। যদিও হজযাত্রার মধ্যেই দুঃসংবাদও এসেছে— সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়।

সোমবার (১৮ মে) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে পরিবহন করা হয়েছে ৩২ হাজার ৫০৮ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে গেছেন ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও আট হাজার ৮৫৯ জন।

এ দিকে চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ পুরুষ এবং পাঁচ নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন। যদিও জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমের তথ্যে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর প্রথম ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। অন্যদিকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১০

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১২

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৩

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৪

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৫

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

১৭

ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

১৮

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

১৯

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

২০
X