কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চলতি সংসদে আর পাস হচ্ছে না গণমাধ্যমকর্মী বিল

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

বহুল আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল চলতি একাদশ সংসদে পাস হচ্ছে না। সোমবার (২৩ অক্টোবর) সংসদের বৈঠকে এ বিলটির ওপর রিপোর্ট উত্থাপনের জন‌্য সংসদীয় কমিটি পঞ্চম দফায় আরও ৯০ দিন সময় নেওয়ায় বিলটি তামাদি হয়ে যাবে। বিধি অনুযায়ী বিলটি পাস করতে হলে পরবর্তী সরকারের মন্ত্রিসভায় পুনরায় উত্থাপন করে আনতে হবে।

নির্দিষ্ট সময়ে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে না পারায় সোমবার জাতীয় সংসদে আরও ৯০ দিন সময় চান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে অনুমোদন দেয়।

গত বছরের ২৮ মার্চ আলোচিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ সংসদে তুলেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে না পেরে বারবার বাড়তি সময় নেয় সংসদীয় কমিটি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে এখনো কোনো ধরনের আলোচনাও হয়নি। চলতি সংসদে এই বিলটি নিয়ে প্রতিবেদন জমা না দিলে তা তামাদি হয়ে যাবে। আসন্ন দ্বাদশ সংসদে পাস করতে হলে বিলটিতে নতুন করে সংসদে তুলতে হবে।

উল্লেখ্য, চলতি ২৫তম অধিবেশনই একাদশ সংসদের শেষ অধিবেশন বলে আগেই জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X