কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে : সালমান এফ রহমান

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে কথা বলেন সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে কথা বলেন সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

রোববার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর ও শান্তিপূর্ণ হবে। তার কথাটা রাখতে হলে আনসার ও ভিডিপিকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কিনা। জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি নেন না। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আনসারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিশ্বে যে নতুন প্রযুক্তি এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। আপনারা প্রশিক্ষণের সময় নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের স্মার্ট হিসেবে গড়ে তুলবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার, জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর সিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X