কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন কারুশিল্পী পেলেন ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড

মমতাজ বেগম, গিতেশ চন্দ্র দাস এবং গোপেন্দ্র নাথ চক্রবতী। ছবি : সংগৃহীত
মমতাজ বেগম, গিতেশ চন্দ্র দাস এবং গোপেন্দ্র নাথ চক্রবতী। ছবি : সংগৃহীত

সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক রিজিয়ন ক্রাফট মাস্টার প্রোগামের ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৩ বিশিষ্ট কারুশিল্পী।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- সিলেটের গীতেশ চন্দ্র দাস (শীতল পাটি বুনন), ঝিনাইদহের গোপেন্দ্রনাথ চক্রবর্তী (শোলাশিল্প) এবং যশোরের মমতাজ বেগম (এম্ব্রয়ডারি/নকশীকাঁথা)।

দক্ষিণ এশিয়া উপঅঞ্চলে ৭টি পুরস্কারের মধ্যে বাংলাদেশ থেকে বেঙ্গল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রেরিত ৩টি মনোনয়নই পুরস্কার লাভ করে। বেঙ্গল ফাউন্ডেশন সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়।

ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়ন আয়োজিত ৪র্থ এশিয়া প্যাসিফিক রিজিয়ন ক্রাফট মাস্টার প্রোগাম সম্প্রতি চীনের আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যাসোসিয়েশনের সহায়তায় ডনইয়েং শহরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্প-অনুরাগী, বিশেষজ্ঞ এবং শিল্পীরা।

৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কারুশিল্পী যারা কারুশিল্প খাতে নিজ নিজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যাদের কাজ দেশের বাইরে প্রদর্শিত ও সমাদৃত হয়েছে, যারা অন্যদের প্রশিক্ষণ দেন তাদের এই পুরস্কারের আওতায় আনা হয়েছে। এ বছর নভেম্বরে ১১ সদস্যের আন্তর্জাতিক বিচারমণ্ডলী এশিয়া-প্যাসিফিকের ৬টি উপঅঞ্চল থেকে প্রাক-নির্বাচিত কারুপণ্যের চূড়ান্ত বিচার সম্পন্ন করে ৬০ জন কারুশিল্পীকে ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড পুরস্কারে মনোনীত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X