কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি : কালবেলা
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি : কালবেলা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ এবং স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় এ দেশের প্রতিবন্ধী জনগণকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

আজ রোববার (৩ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় মনে করা হতো, প্রতিবন্ধীতা অভিশাপের কারণ। আধুনিক বিজ্ঞান বলে, এটি অভিশাপ নয় বরং মানুষের ধরাছোঁয়ার বাইরে জিনগত ও নানাবিধ প্রাকৃতিক কারণে মানুষ প্রতিবন্ধী হয়। পরিবার ও সমাজে অসচেতনতার কারণে তারা একসময় দূর্বিষহ জীবনযাপন করেছে। এখন তারা স্বাভাবিক মানুষের মত মর্যাদাপূর্ণ জীবন যাপন করছে। সরকার প্রতিবন্ধীতা শনাক্তকরণ করে সুবর্ণ কার্ডের বিপরীতে ভাতা, শিক্ষা উপবৃত্তি ও অনুদানসহ নানাবিধ সুযোগ প্রদান করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই। সরকারের নানামুখী উদ্যোগের কারণে তারা সমাজের মূলধারায় এসেছে। শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করছে।

প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, গত ১৪ নভেম্বর সাভারে প্রায় সাড়ে চারশত কোটি টাকা ব্যয়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ উদ্বোধন করা হয়েছে। ৮ বিভাগে এনডিডি ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন ও পূনর্বাসন কেন্দ্র তৈরি হচ্ছে। বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রকল্পে প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাচ্ছেন।

এর আগে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ।

দিবসটির উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন দপ্তর বা সংস্থা ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফাউন্ডেশন চত্ত্বরে আয়োজিত তিনদিব্যাপী মেলায় স্টল পরিচালনা করছে।

এবারে দিবসটির প্রতিপাদ্য ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X