কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উসকে দিচ্ছে : ছাত্রদল

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা। ছবি : ভিডিও থেকে নেওয়া
সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উসকে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে। মব উসকে দিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।

এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

এর আগে, ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও, ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সূত্র: বিবিসি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X