স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর জন্য দল ঘোষণা করেছে ভারত। অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে, আর চমক জাগিয়ে তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলকে। তবে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার কিংবা যশস্বী জয়সওয়ালের মতো তারকাদের।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজসহ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে ছিলেন না গিল। কিন্তু ইংল্যান্ডে টেস্ট সিরিজে তার ব্যাটিং ঝড় (পাঁচ ম্যাচে রেকর্ড ৭৫৪ রান) আবারও তাকে আলোচনায় ফিরিয়ে এনেছে। সেজন্যই নির্বাচক কমিটি নিশ্চিতভাবে জায়গা করে দিল এশিয়া কাপের মূল দলে, তাও আবার সহ-অধিনায়ক হিসেবে।

যদিও গিলের অনুপস্থিতিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিং জুটিতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিলেন। দুজনেই কয়েকটি সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের অবস্থান পাকা করেছেন। কিন্তু এশিয়া কাপে গিল ফিরলে স্যামসনের একাদশে জায়গা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। কারণ, স্যামসন ওপেনিং ছাড়া মধ্যক্রমে তেমন সফল নন, আর উইকেটকিপিংয়ের বিকল্প হিসেবে এগিয়ে আছেন জিতেশ শর্মা, যিনি আইপিএল ২০২৫-এ ফিনিশার হিসেবে রাজত্ব করেছেন।

তরুণ তিলক ভর্মাকেও রাখা হয়েছে দলে। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি শতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও ছিলেন দারুণ ফর্মে। প্রধান নির্বাচক অজিত আগারকর বলেন, ‘আমাদের দলে অসাধারণ স্কিলসম্পন্ন খেলোয়াড় আছে। এটা সূর্যকুমারের কাজ অনেক সহজ করে দিয়েছে।’

এদিকে শ্রেয়াস আইয়ার আইপিএলে দুর্দান্ত খেললেও তাকে রাখা হয়নি মূল দলে। যশস্বী জয়সওয়ালকেও সুযোগ দেওয়া হয়নি, তবে স্ট্যান্ডবাই লিস্টে আছেন তিনি।

ফিটনেস প্রমাণ করার পর এশিয়া কাপে ফিরেছেন ভারতের মূল বোলার জাসপ্রীত বুমরাহ। তাকে সহায়তা করবেন আর্শদীপ সিং, যিনি ধীরে ধীরে ভারতের টি-টোয়েন্টি বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠছেন।

ভারতীয় দল – এশিয়া কাপ ২০২৫

মূল স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋঙ্কু সিং।

স্ট্যান্ডবাই: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১১

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১২

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৩

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৪

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৬

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৭

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৮

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৯

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০
X