কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ অসন্তুষ্ট হলে দল ক্ষতিগ্রস্ত হবে : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের নেতাকর্মীদের আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা কষ্ট পেলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে, আমাদের কারও আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা অসন্তুষ্ট হলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মনিত হওয়া।

তিনি বলেন, আমাদের আরও সৎ ভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি।

তিনি আর বলেন, আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারবে না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।

এদিকে আজ গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন উপদেষ্টা স্পষ্টভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই। যদিও মাঠ পর্যায়ে কেউ কেউ ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, তা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X