কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’

‘কনসালটেশন অন সিআরপিডি রিপোটিং অ্যান্ড এড্রেসিং দ্য কনক্লুডিং অবজারভেশন’ শীর্ষক সভায় অতিথিরা। ছবি : কালবেলা
‘কনসালটেশন অন সিআরপিডি রিপোটিং অ্যান্ড এড্রেসিং দ্য কনক্লুডিং অবজারভেশন’ শীর্ষক সভায় অতিথিরা। ছবি : কালবেলা

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও মূলধারায় সম্পৃক্তকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে একথা বলেন।

বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর বনানীর ‘হোটেল প্ল্যাটিনাম গ্রান্ডে’ জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনপিআরপিডি, ইউএন উইমেন ও ডব্লিউ ডিডিএফের যৌথ আয়োজনে ‘কনসালটেশন অন সিআরপিডি রিপোটিং অ্যান্ড এড্রেসিং দ্য কনক্লুডিং অবজারভেশন’ শীর্ষক সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের শুধু আইন প্রণয়ন ও পরিকল্পনায় সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আইনের প্রয়োগ ও বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে কীভাবে ইতিবাচক দিকে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য শক্তিশালী ও উপযোগী ডাটাবেজ নিশ্চিত করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বজায় রাখতে শর্তানুসারে সিআরপিডি ও অন্যান্য রিপোর্টগুলো যথাসময়ে প্রেরণ করতে হবে আমাদের। এক্ষেত্রে, আমাদের দেশের ভাবমূর্তি ও বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট রয়েছে। এক্ষেত্রে, সুষ্পষ্ট লক্ষ্যনির্ভর, সমন্বিত ও শক্তিশালী উদ্যোগ প্রয়োজন।

কমিশনের চেয়ারম্যান প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষিত ও সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা সিআরপিডি রিপোর্ট ও প্রতিবন্ধী অধিকারের বিভিন্ন দৃষ্টিকোণ ও প্রয়োগিক দিক আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X