চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

আসামি অমি দাশ। ছবি : সংগৃহীত
আসামি অমি দাশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকির নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গ্রেপ্তার কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। শুনানিতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিন মঞ্জুর করেন। শুনানিকালে অমি দাশের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন।

পুলিশ সূত্র জানায়, টেলিকম ইউনিটের এ কনস্টেবল প্রেষণে সিএমপির খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। রোববার (১৭ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তথ্য ফাঁসের অভিযোগে মামলা হয় এবং একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয় তাকে।

১১ আগস্ট রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকার কাছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এ ঘটনার পরদিন কমিশনার ওয়াকিটকিতে সিএমপির সব সদস্যকে লাইভ অ্যামুনিশনসহ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ওই নির্দেশনায় তিনি বলেন, শুধু রাবার বুলেট যথেষ্ট নয়, ফোর্সের নিরাপত্তার স্বার্থে যে কোনো অস্ত্রধারীর সামনে গুলি চালাতে হবে। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি করে।

পরে তদন্তে জানা গেছে, তথ্য ফাঁসের ঘটনায় কনস্টেবল অমি দাশের সম্পৃক্ততা থাকতে পারে। এ কারণে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কমিশনারের গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ হয়ে পড়ায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে। এজন্য মামলার তদন্তে রিমান্ড অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X