কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

থ্রি ইডিয়টসের প্রিয় সেই অধ্যাপক আর নেই

বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। ছবি : সংগৃহীত
বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। ছবি : সংগৃহীত

বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর আমাদের মাঝে নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ভর্তি করা হলেও ঠিক কী কারণে মারা গেছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অচ্যুত পোতদার ছিলেন এক অসাধারণ অভিনেতা, যার ক্যারিয়ার চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। তিনি ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক হোক বা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের সিনেমাতেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে:

আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি সিনেমা ভেন্টিলেটর।

কিন্তু যেটি আজও অনেক দর্শকের মনে গেঁথে আছে, তা হলো ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় তার অধ্যাপকের চরিত্র। বিশেষ করে তার মুখের একটি সংলাপ— ‘আরে! কেহনা কেয়া চাহতে হো?’

এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হয়ে ঘুরে বেড়ায় এবং হাসির খোরাক জোগায়।

অভিনেতা হিসেবে তিনি ছিলেন নিঃসন্দেহে নির্ভরযোগ্য, পর্দায় যার উপস্থিতি সবসময় আলাদা করে নজর কাড়ত। আজ তার চলে যাওয়া শুধু বলিউডের নয়, দর্শকের হৃদয়েও একটি শূন্যতা তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X