সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার চান্দুরিয়া এলাকায় অভিযানে ভারতীয় মালামাল জব্দ। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার চান্দুরিয়া এলাকায় অভিযানে ভারতীয় মালামাল জব্দ। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ১৯ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া ও গাজীপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল কলারোয়া থানার গোবিন্দকাঠি এলাকা থেকে ২০ বোতল এবং চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ ছাড়া পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া ও গাজীপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, প্রসাধনী ও বিপুল পরিমাণ ওষুধ আটক করা হয়।

তিনি বলেন, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪ হাজার ৭০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব মাল বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল।

উদ্ধার মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X