কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস-ঐতিহ্য সচেতন জ্ঞানভিত্তিক জাতি গঠনে সহায়তা করা

ইতিহাস-ঐতিহ্য সচেতন জ্ঞানভিত্তিক জাতি গঠনে সহায়তা করা

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিরপুর শহিদজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১১ টায় অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সালমা মমতাজের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় গ্রন্থাগারের পরিচালক (যুগ্মসচিব) এস এম আরশাদ ইমাম ও জাতীয় আরকাইভসের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রশিদ।

সভাপতির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সালমা মমতাজ বলেন, শহিদ বুদ্ধিজীবীদের চেতনা ও লক্ষ্যের সঙ্গে এই অধিদপ্তরের ভিশন-মিশনের চমৎকার মিল রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালায়ের আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর মূলত দুটি জাতীয় প্রতিষ্ঠান তথা জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারের সমন্বয়ে গঠিত। যার মূল লক্ষ্যই হলো মূল্যবান নথিপত্র ও সৃজনশীল গ্রন্থসামগ্রী সংগ্রহ-সংরক্ষণপূর্বক ইতিহাস-ঐতিহ্য সচেতন জ্ঞানভিত্তিক জাতি গঠনে সহায়তা করা।

তিনি অধিদপ্তরের পরিচিতি ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে প্রচার ও প্রসারের ওপর গুরত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জাতীয় গ্রন্থাগারের পরিচালক (যুগ্মসচিব) এস, এম আরশাদ ইমাম ও জাতীয় আরকাইভসের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রশিদ।

এছাড়া অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্য আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে সপ্তাহব্যাপী (১৬-২১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধভিত্তিক দুষ্প্রাপ্য নথিপত্র ও গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ৯ টায় জাতীয় গ্রন্থাগার ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী এবং সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নথিপত্র ও গ্রন্থ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X