বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ভুক্তভোগী বৃদ্ধার বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ভুক্তভোগী বৃদ্ধার বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোমেনার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ওই বৃদ্ধা মারা যান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় মারধরের ঘটনায় আহত হন বৃদ্ধা মোমিনা। বৃদ্ধা ওই গ্রামের মৃত সৈজত আলীর স্ত্রী।

বৃদ্ধার পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃদ্ধার ছেলে ও প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার ও তার ভাই আনোয়ারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি একটি এনজিও থেকে লোন নিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার, তার ভাই আনোয়ারসহ ৫/৬ জন তাদের পথরোধ করে মারধর করে। খবর পেয়ে বৃদ্ধা ছেলে, বউমা ও নাতিকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। পরে বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরদিন অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করে। এ সময় পথিমধ্যে বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X