সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীতে বাসায় চুলায় বসানো গরম পানিতে ঝলসে ওয়াসানাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গরম পানিতে ঝলসে যাওয়ার এ ঘটনা ঘটে।

শিশু ওয়াসানাত (৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্বপাড়ার বাসিন্দা মো. আল আমিনের মেয়ে। চাকরির সুবাদে সপরিবারে তারা ঢাকায় বসবাস করতেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটির মা রান্নার প্রয়োজনে চুলায় গরম পানি বসিয়ে রাখেন। এ সময় শিশু ওয়াসানাত রান্নঘরে গেলে অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানির পাতিল তার ওপর পড়ে যায়। এতে শিশু ওয়াসানাতের শরীরের বৃহদাংশ গরম পানিতে ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

শিশুর চাচা সোহাগ জানান, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। গরম পানিতে ঝলসানোর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। তবে সর্বোচ্চ চেষ্টা করেও শিশু ওয়াসানাতকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার বাদ এশা ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত শিশু ওয়াসানাতের দাফন সম্পন্ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X