স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে স্মিথ শো

স্টিভ স্মিথ। ছবি : সংগৃহীত
স্টিভ স্মিথ। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশে সিডনি ডার্বিতে শেষের হাসিটা হেসেছে আজ সিডনি সিক্সার্স। নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছে তারা। তবে জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দুজনেই পেয়েছেন শতরানের দেখা। তবে দল জেতায় স্মিথের কাছে ম্লান হয়ে গেছে ওয়ার্নারের সেঞ্চুরি। এই দুই তারকার জোড়া সেঞ্চুরির দিনে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভারও দেখেছেন ভক্ত-সমর্থকরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শুক্রবার (১২ জানুয়ারি) প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে থান্ডার। এদিন মাত্র ৬৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু জবাবে কম যাননি তার জাতীয় দলের সাবেক সতীর্থ স্টিভেন স্মিথও। তার করা সেঞ্চুরির সৌজন্যে যে জয় নিশ্চিত করে সিক্সার্স। ব্যক্তিগত ১০০ রানে মাঠ ছাড়েন স্মিথ। ৪২ বলে ৫ চার আর ৯ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

ঝড়ো সেঞ্চুরি করার পথে হ্যাডলির করা ১২ তম ওভারেই এদিন ৩২ রান তুলেন স্মিথ। যা বিগ ব্যাশে নতুন রেকর্ড। এর আগে কখনো ১ ওভারে এত রান হয়নি। এই ওভারে স্মিথেরই অবদান ৩১ রান। ওভারের প্রথম ৪ বলেই টানা ছক্কা মারেন এই অজি তারকা। পঞ্চম ডেলিভারিটি নো হয়। সেই সঙ্গে চার মারেন স্মিথ। বাকি ৩ রান দৌঁড়ে নেন তিনি। এদিন নাথান ম্যাক অ্যান্ড্রুর করা ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ১০৭ মিটার ছক্কাও হাঁকান তিনি। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। সব মিলিয়ে দারুণ একটা দিন পার করলেন স্মিথ।

বিগ ব্যাশে এটা স্মিথের চতুর্থ শতক। তালিকার শীর্ষ স্থানটিও তার দখলে। যৌথভাবে দুইয়ে আছেন ওয়ার্নার ও ম্যাক ডারমট। উভয়ের সেঞ্চুরির সংখ্যাই সমান তিনটি। চলতি বিগ ব্যাশে এটা ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তাঁর দশম শতক। রাইলি রুশো ও বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার তিনে উঠে এলেন ওয়ার্নার। তাঁর ওপরে আছেন কেবল বাবর আজম ও ক্রিস গেইল।

১১ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এদিন ব্যাট হাতে বাবর হতাশ করেছেন সমর্থকদের। বিশেষ করে একপাশে তার সতীর্থ স্মিথ যখন ঝড়ো ব্যাট করছিলেন তখন বাবর আজমের ব্যাট ছিল খুবই ধীর! তাতে চরম বিরক্ত ছিলেন স্মিথও। যে কারণেই ম্যাচের ১১তম ওভারের শেষ বলে তো বাবর আজমের ডাকে সিঙ্গেল নিতে সাঁড়াই দেননি স্মিথ। পরে স্ট্রাইক নিয়ে ৬ বলে ৩২ রান তুলে নিজের জাতও চেনান স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ৪১ বলে শতরানের দেখা পান তিনি। অন্যদিকে বাবর আজমের ব্যাট থেকে আসে মাত্র ৪০ বলে ৪৭ রান! বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে যা একেবারেই বেমানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X