কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার নাগরিক শোকসভায় যা বললেন শফিক রেহমান

শোকসভায় বক্তব্য দিচ্ছেন শফিক রেহমান। ছবি : সংগৃহীত
শোকসভায় বক্তব্য দিচ্ছেন শফিক রেহমান। ছবি : সংগৃহীত

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ম্যাডাম খালেদা জিয়া যদি ৭ নভেম্বর না যেতেন, তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো অনুধাবন করবেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি।

শফিক রেহমান বলেন, আমরা এখানে সমাবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখানে একটা গুলিতে যদি কারেও কিছু হয়, তাহলে ১২ তারিখের নির্বাচন হয়তো পেছাতে হতে পারে। আমরা চাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়। এই প্রত্যাশা বাস্তবায়নে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রথিতযশা এই সাংবাদিক বলেন, ভোটের দিন পুলিশ বাহিনী ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটকেন্দ্রগুলো সত্যিকার অর্থেই উৎসবমুখর হয়ে উঠবে। মানুষ যেন সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই হওয়া উচিত সবার লক্ষ্য। যিনি ভোট চাইতে আসবেন, তাকে আপনারা জিজ্ঞেস করবেন, চাল-ডাল, চিনির দাম ঠিক থাকবে তো। তাদের জিজ্ঞেস করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে তো। ব্যাংকে যারা আমানত রাখছেন আমানত ঠিক থাকবে তো।

তিনি আরও বলেন, আজকের এই শোকসভাকে অর্থবহ করতে হলে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার মাধ্যমে যেন পুরো জাতির নির্বাচন নিয়ে আশা নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শফিক রেহমান মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত করে আরও বলেন, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X