সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৬০৬ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো প্রশাসন

সিলেটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা। ছবি : কালবেলা
সিলেটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা। ছবি : কালবেলা

মহান বিজয় দিবসে সিলেটে ৬০৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে এই সংবর্ধনার দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকেই এ দেশের দামাল ছেলেরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।

আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান, মন্তাক আহমদ পলাশ ও আমাতুজ জোহরা রওশন জেবিন।

সহকারী কমিশনার মো. মাহবুবুল ইসলাম ও নিশাত আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রতিক এন্দের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধারা।

অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা ও জেলা পরিষদের সদস্যরা। অতিথিদের বক্তব্যের আগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ আলম, গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্ত্তী, বাইবেল থেকে পাঠ করেন ডিকন নিঝুম সাংমা, ত্রিপিটক পাঠ করেন চন্দ্র বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১০

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১১

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১২

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৩

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৪

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৫

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৬

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৭

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৮

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৯

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X