মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

নওগাঁর মান্দায় সাংবাদিকদের ওপর হামলা হয়। ছবি : কালবেলা
নওগাঁর মান্দায় সাংবাদিকদের ওপর হামলা হয়। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার দারিয়াপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে আপেল মাহমুদ হ্যাপী, ছোট বেলালদহ গ্রামের রফাতুল্লাহর ছেলে সাজ্জাদুল তুহিন ও পরানপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং সংবাদ সংগ্রহের জন্য উপজেলা চত্বরের শহীদ মিনারে যান মান্দা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেন এবং মোবাইল ফোন ভাঙচুর করেন।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর অভিযুক্তরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের প্রেসক্লাবের তিনজন সদস্য আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকরা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১০

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১১

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৪

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৫

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৬

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৭

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৮

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৯

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

২০
X