কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এবার জাতিসংঘের ব্রিফিংয়ে ‘ট্রেনে আগুন’ প্রসঙ্গ

এবার জাতিসংঘের ব্রিফিংয়ে ‘ট্রেনে আগুন’ প্রসঙ্গ

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়। এই বিষয়টিকে জাতিসংঘের নজরে আনতে প্রশ্ন করা হয় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, স্থানীয় সময়) জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি বাংলাদেশের কর্মকর্তার দায়িত্ব বলে এড়িয়ে যান।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছে। যে ঘটনায় একজন নারী ও তিন বছরের এক শিশুসহ চারজন পুড়ে মারা যায়। প্রাক-সাধারণ নির্বাচনের সময় এই ধরনের অগ্নিসংযোগের ঘটনায় আপনি কি উদ্বিগ্ন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সবার প্রতি সমবেদনা জানাই। আমি মনে করি উৎসের সম্পূর্ণ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

এর আগে, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে একই বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে মিলার বলেন, আমি এই বিষয়টি সম্পর্কে জানি না। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X