কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাতা বাড়ানোর দাবিতে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। সোমবার (৩ জুলাই) সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবীর সই করা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়ানোর ন্যায্য দাবিতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু তারা মিথ্যা আশ্বাস ও সময়ক্ষেপণ ছাড়া কিছুই পাননি। এ কারণে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং ওইদিন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হলো।

১৩ জুন থেকে মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে বিএসএমএমইউর অধীন পাঁচ শতাধিক পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসক আন্দোলনে নামেন।

২০১৯-২০ সেশন থেকে নন-রেসিডেন্স কোর্সের ট্রেইনি চিকিৎসকদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ সেশনের ট্রেইনি চিকিৎসকরা সেই ভাতা নিয়মিত পেলেও এর পরের বছর থেকেই তা অনিয়মিত হয়ে যায়।

তবে গত ২১ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং এর অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত বেসরকারি নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X