কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইইউ : কাদের

বিকেলে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
বিকেলে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইইউ দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। কথা হয়েছে বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়েও।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচনবিরোধীদের অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ। আমাদের কথাই তারা বেশি শুনেছেন।

তিনি বলেন, পাঁচ বছর পর পর নির্বাচন। এক সরকার আরেক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই সাংবিধানিক ধারা। নির্বাচনের টার্ন আউট দেখেই বোঝা যাবে কেমন হয়েছে। তবে এবার ভোটার সন্তোষজনক হবে। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে।

এ সময় তিনি বলেন, দলীয় যেকেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারে। এখানে দোষের কিছু নেই। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা-উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।

এর আগে বিকেল ৪টার দিকে একই কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X