কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু জেলা পর্যায়ে নয়, একেবারে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে এনে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজে লাগানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করা দরকার, ভবিষ্যতেও করে যাব। প্রযুক্তির যুগে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তাদের চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে বিকশিত করতে হবে। যেন তারা বাঙালি সংস্কৃতি ভুলে না যায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে যেমন আর্থসামাজিভাবে উন্নত করছি, পাশাপাশি সংস্কৃতি চর্চা বা মেধা সংরক্ষণেও আমরা এগিয়ে যাব। আন্তর্জাতিক বিশ্বেও যাতে আরও ভালোভাবে বিকশিত হতে পারে, সে পদক্ষেপও আমরা নেব।’

নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনেও কাজ করা হচ্ছে। উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনা যাতে আরও বিকশিত হয়, সেদিকে নজর রাখতে হবে বলেও জানান তিনি। একটি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নকশা করে দেওয়ার পরও প্রকল্প নিতে কেন দেরি হলো।

অনুষ্ঠানে বাংলাদেশ কপিরাইট ভবনের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X