শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, ৪ জনের মৃত্যু

ফায়ার সার্ভিসের লোগো
ফায়ার সার্ভিসের লোগো

গত ১৬ ঘণ্টায় দেশেজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরসহ ১৪ স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন ‍নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) সারাদেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ৬টি যানবাহন, ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ১, শিক্ষাপ্রতিষ্ঠান ৮) পুড়ে গেছে ও ৪ জন নিহত (ট্রেনের আগুন) হয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগ ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুণ্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি বগি), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ২টি, বৌদ্ধমন্দির ১টি, শিক্ষাপ্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি

৬টা ১৮ মিনিটে - পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জে ১টি পিকআপে আগুন দেওয়া হয়। ৯টা ০৫ মিনিটে- গোলাপবাগ, গোপীবাগ, ঢাকা, বেনাপোল এক্সপেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে।

৬ জানুয়ারি

রাত ০০.০৫- চুনারুঘাট, হবিগঞ্জ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ১.২৪- গাজীপুর সদর, পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন, রাত ২.৪৪- গাজীপুর, টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন, রাত ২.৪৪- সাতমাইল, সিলেট দক্ষিণ, ১ ট্রাকে আগুন, রাত ২.৪৫- লাতুমিয়া ব্রিজ, লালপুর ফেনী সদর, দুটি কাভার্ডভ্যানে আগুন, রাত ২.৫০- রামু, বৌদ্ধমন্দিরে আগুন, রাত ৪.৩৩-গফরগাঁও, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ভোর ৫.০০- নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ভোর ৫.৫০- মোস্তফা ফিলিং স্টেশনের সামনে, ফকিরহাট, সীতাকুণ্ড, ১টি পিকআপে আগুন, সকাল ৬.৩৪- বাজিতখিলা, শেরপুর, ময়মনসিংহ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, সকাল ৮.০৫-মৌচাক, কালিয়াকৈর, প্রাথমিক বিদ্যালয়ে আগুন, সকাল ৯.১৫- নান্দাইল, ময়মনসিংহ, হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X