কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলা, আটক ২

হামলার শিকার দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত
হামলার শিকার দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন- নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানীবিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

আটকরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিং এলাকার মৃত শরিফ মাতুব্বরের ছেলে মো. সুমন মাতুব্বর (৪০) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় দোকানের পাশেই দাঁড়িয়ে থাকা ওই দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। এ সময় ফেরাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা (নং-৮) করি।

মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার একপর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালাগাল ও এলোপাতাড়িভাবে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এ সময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা ২ সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর বলেন, গতকাল রাতে ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ (১৬ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X