কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে উত্তরের মানুষ, বৃষ্টির পূর্বাভাস

পুরোনো ছবি
পুরোনো ছবি

দিনের বেশির ভাগ সময় পার হয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না দেশের উত্তরে। হাড় কাপানো শীতে কাঁপছে জনপদ। এর মধ্যেই বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে নওগাঁ জেলায়। একই সঙ্গে রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

সারা দেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের মধ্যেই দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারা দেশে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন বিরাজ করতে পারে।

দিনাজপুরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রংপুর, নওগাঁর বদলগাছী, পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট এবং নীলফামারীর সৈয়দপুর ও ডিমলাতেও তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X