কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:১৯ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আম্বিয়ান্তে ফেয়ারের জিএমের সাক্ষাৎ

আম্বিয়ান্তে ফেয়ারের জিএম উইস্টন পেরেইরার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : সৌজন্য
আম্বিয়ান্তে ফেয়ারের জিএম উইস্টন পেরেইরার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : সৌজন্য

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আম্বিয়ান্তে ফেয়ারের জিএম উইস্টন পেরেইরা।

শনিবার (২৭ জানুয়ারি) মন্ত্রীর ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

এসময় মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ ২য় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তগণ পাট দিয়ে ২৮২ ধরণের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়।

মন্ত্রী আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরাকে বাংলাদেশে ভ্রমনের আমন্ত্রণ জানান। উইস্টন পেরেইরা বাংলাদেশের পাটজাত পণ্যসহ বাংলাদেশের উন্নয়ন পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন। মন্ত্রী উইস্টন পেরেইরাকে বহুমুখী পাটজাত পণ্য উপহার দেন।

এর আগে কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন ও ভিজিটর বুকে স্বাক্ষর করেন পাটমন্ত্রী।

জাহাঙ্গীর কবির নানক ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রয়েছেন। আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X