কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যুগোপযোগী পাঠ্যক্রম ধর্মান্ধদের পছন্দ নয় : শাহরিয়ার কবির

শাহরিয়ার কবির। ছবি : সংগৃহীত
শাহরিয়ার কবির। ছবি : সংগৃহীত

নতুন পাঠ্যক্রম খুবই যুগোপযোগী, কিন্তু ধর্মান্ধ মৌলবাদীদের তা পছন্দ নয় বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

রোববার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যপুস্তক নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

শাহরিয়ার কবির বলেন, নতুন পাঠ্যক্রম খুবই যুগোপযোগী, কিন্তু ধর্মান্ধ মৌলবাদীদের তা পছন্দ নয়। পাঠ্যবইয়ের ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরি করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর এজেন্ডা বাস্তবায়ন করাই ধর্মান্ধ মৌলবাদীদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, মৌলবাদীদের দাবি মেনে কোনো রচনা বা বিষয় প্রত্যাহার বা পরিবর্তন করা যাবে না।

এ সময় অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, নতুন শিক্ষা কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি যুগোপযোগী হলেও অসৎ উদ্দেশ্য হাসিলে ধর্ম ব্যবসায়ীরা মাঠে নেমেছে। মৌলবাদীরা ভ্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। নতুন পাঠ্যক্রম নিয়ে ধর্ম ব্যবসায়ীরা মাঠে নেমেছে। নতুন ইস্যু তৈরির জন্য পাঠ্যক্রমকে আক্রমণ করা হয়েছে।

তিনি বলেন, পৃষ্ঠপোষকরা যা চেয়েছে, আসিফ মাহতাব তাই করেছে। আসিফ মাহতাব কীভাবে চাকরি পেল কর্তৃপক্ষের সেটি তদন্ত করা উচিত। তার আচরণ অশিক্ষকসুলভ। তাকে শাস্তির আওতায় না আনলে এ ধরনের প্রবণতা বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X