কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দূর করার পরিবর্তে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তরকে ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ছাপানোর উদ্যোগ এনসিটিবিকে দুর্বল করবে, তবে গুণগত কোনো পরিবর্তন আনতে পারবে না। তার ভাষায়, এটি মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত।

তিনি বলেন, এনসিটিবি স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দূর করার পরিবর্তে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর কোনো কার্যকর সমাধান নয়। পাঠ্যপুস্তক প্রণয়ন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা না হলে এ ধরনের প্রশাসনিক পরিবর্তন ফলপ্রসূ হবে না। তিনি এনসিটিবির দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমলাতান্ত্রিক প্রভাবে বিলুপ্ত করার বিরোধিতা করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রায় শূন্য থেকে শুরু করে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা যুক্তিসংগত নয়; এতে সংকট ও সমন্বয়হীনতা আরও বাড়বে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সময়মতো বই সরবরাহে ব্যর্থতা বা মান নিয়ে প্রশ্নের দায় এককভাবে এনসিটিবির ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরও দায়িত্ব এড়াতে পারে না।

তিনি বলেন, অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, ও স্বায়ত্তশাসনের পথে বাধার কারণেই এনসিটিবি কার্যকরভাবে ভূমিকা রাখতে পারেনি।

টিআইবি এনসিটিবির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, প্রতিষ্ঠানটির অনিয়ম–দুর্নীতির কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। সংস্থাটি মনে করে, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া বিকেন্দ্রীকরণের নামে কোনো অ্যাডহক উদ্যোগ ফলপ্রসূ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X