কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাখাইনে সংঘাত বন্ধে মধ্যস্থতা করছে চীন : ইয়াও ওয়েন

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন।

রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের অবশ্যই চীনের মধ্যস্থতায় মিয়ানমার সরকারের তিনটি অস্ত্রবিরতির বিষয় মনে রাখতে হবে। আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আশা করি, রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা আবার শুরুর পথ সুগম করবে।

তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের যৌথ সহযোগিতার বিষয়ে আস্থা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার প্রথম সাক্ষাতের বিষয়ে ইয়াও ওয়েন জানান, তারা চীন-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও তারা আলোচনা করেছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X