কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির মধ্যেও ছুটির দিনে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর। পুরোনো ছবি
ছুটির দিনেও রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর। পুরোনো ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলেছে বৃষ্টির। আর এই বৃষ্টির পরও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের মান পর্যবেক্ষণ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। অপর দিকে ২৬৪ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার সারায়েভো। আর ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়।

আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এ সময় ঢাকার স্কোর ১৮৪। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ সূচকে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। স্কোর ছিল ৩২৩। এ স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

আইকিউএয়ার তার লাইভ বায়ুমান সূচকে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে পরিস্থিতি, তাতে বাইরে বের হলে লোকজনকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা পিএম ২.৫ আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে অনেক বেশি।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X