কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যেসব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির দৃশ্য। ছবি : সংগৃহীত
বৃষ্টির দৃশ্য। ছবি : সংগৃহীত

দেশের সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এর প্রভাবে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে শুক্রবার দিনে তাপমাত্রা কমতে পারে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ সময় সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আগামীকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X