কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে আরও পেছাল বাংলাদেশ

বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বিভিন্ন দেশের অবস্থান। ছবি : সংগৃহীত
বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বিভিন্ন দেশের অবস্থান। ছবি : সংগৃহীত

২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্টের ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ১৬৫ দেশ ও দুই অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সূচক প্রকাশ করা হয়েছে।

সূচকে দেখা গেছে, আগের বারের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। দেশটি এবার পাঁচ দশমিক ৮৭ স্কোর নিয়ে ৭৫তম অবস্থানে রয়েছে। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে একই সূচকে মিশ্র গণতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৯৯। তারও আগে ২০১৯ সালে ৫ দশমিক ৫৭ স্কোর নিয়ে ৮৮তম স্থানে ছিল বাংলাদেশ।

ইআইইউর তথ্যানুসারে, রিপোর্টে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। দেশটি ৯ দশমিক ৮১ স্কোর করেছে। গতবছরও তারা সূচকের শীর্ষে ছিল। এরপর নিউজিল্যান্ড ‍ও ফিনল্যান্ড ৯ দশমিক ৬১ স্কোর ও ৯ দশমিক ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

২০০৬ সালে প্রথম বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করে ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এরপর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এটি প্রকাশ করে আসছে সাময়িকীটি। শুরুর বছরে বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১১। এর পরের বছর ছিল ৫ দশমিক ৫২ এবং ২০০৮ সালে ছিল ৫ দশমিক ৮৭। এরপর টানা তিন বছর ৫ দশমিক ৮৬ স্কোর ছিল বাংলাদেশের।

পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। এগুলো হলো নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। এসব বিষয়ের ওপর ভিত্তি করে আবার চারটি শ্রেণিতে দেশগুলোকে বিন্যাস করা হয়। সেগুলো হলো পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র ও স্বৈরশাসন। সূচকে ১০ এর মধ্যে গড় স্কোর আটের বেশি হলে পূর্ণ গণতন্ত্র, ছয় থেকে আট হলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, চার থেকে ৬ হলে মিশ্র গণতন্ত্র এবং চারের নিচে হলে দেশটিতে স্বৈরশাসন চলছে বলে বিবেচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X