কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদেরই সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের সচেতন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসা সম্ভব নয় বলেও জানান তিনি।

সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যে বিষয়টা দেখা দিয়েছে ডেঙ্গু—এর জন্য মানুষের নিজেকেই সচেতন হতে হবে। আমাদের দেশে তো একটা সংস্কৃতি আছে, যা দোষ সব সরকারের। মশা কামড়ালেও এই দোষ সরকারের। সরকার মশা মেরে দেয় না কেন? নিজে পরিষ্কার না থাকলে সরকারের পক্ষে তো বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব না। মশার প্রজনন যেন না হয় সে জন্য যার যার বাড়িঘর নিজেদের সাফ রাখতে হবে।

তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের মেয়র সেদিন আমাকে জানালেন, এত বড় লোকরা বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে, আর তাদের বাড়ির ভেতরেই মশার প্রজনন ক্ষেত্র। সেটা তারা নিজেরা সাফ করবেন না। সেটা সরকারকে পরিষ্কার করে দিয়ে আসতে হবে। বাড়ি তাদের, থাকে তারা, কমিটি আছে, সব আছে এবং মেইন্টেনেন্সের জন্য ফিও দিচ্ছেন। কিন্তু তারা তা পরিষ্কার করে না। কে পরিষ্কার করবে? সরকার? সরকার তো সবার বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ দিচ্ছি। সেই সঙ্গে ইন্সুলিন দেওয়াও শুরু করেছি। বিনা প্রয়োজনে এন্টিবায়োটিক দেওয়া বন্ধ করেছি। এভাবে সবাইকেই স্বাস্থ্য সচেতন হতে হবে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে ঢাকা মেডিকেলের চিকিৎসা সবচাইতে মানসম্মত বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি চিকিৎসায় গবেষণা বাড়ানোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X