কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

সালসা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

অভিযান চালিয়ে স্যাম্পল সংগ্রহ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি : কালবেলা
অভিযান চালিয়ে স্যাম্পল সংগ্রহ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি : কালবেলা

নারিন্দার কেবি রোডে নতুন মাদক সালসা বা পিনিক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে একটি উৎপাদন কেন্দ্র থেকে ১৮টি স্যাম্পল সংগ্রহ করে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অভিযানের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। তিনি বলেন, ‘আমরা ওই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৮টি স্যাম্পল সংগ্রহ করেছি। এগুলো আমাদের ল্যাবে পরীক্ষা করা হবে। এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে দৈনিক কালবেলায় ‘রাতের ঢাকায় নতুন মাদক’ শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জুস বারের আদলে সালসা বারে অভিনব পদ্ধতিতে মাদক বিক্রির বিষয়টি তুলে ধরা হয়। এক মাসেরও বেশি সময় ধরে কালবেলার অনুসন্ধানে রাজধানীতে এমন ৯টি বার এবং ৩টি উৎপাদন কেন্দ্রের সন্ধান পাওয়া যায়। সব তথ্যপ্রমাণ সংগ্রহে করে বক্তব্য নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারীকে ফোন দেওয়া হলে, তিনি তাৎক্ষণিক এসব বারের ঠিকানা চেয়ে অভিযান পরিচালনার কথা বলেন। এরপর কালবেলা থেকে এসব সালসা বারের ঠিকানা দেওয়া হলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানতে চাইলে মঙ্গলবার সকালে মুজিবুর রহমান পাটোয়ারী কালবেলাকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই একটি উৎপাদন কেন্দ্রে অভিযান পরিচালনা করেছি। বাকি উৎপাদন কেন্দ্রগুলোতেও যে কোনো সময় অভিযান চালানো হবে। আমরা স্যাম্পল সংগ্রহ করেছি, খুব স্বল্প সময়ের মধ্যেই এগুলো পরীক্ষা করে আইনিব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও জুস বারগুলোতে ইতোমধ্যেই তথ্য সংগ্রহ এবং নজরদারি শুরু হয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১০

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১১

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১২

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৬

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৮

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৯

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

২০
X