নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিপুল গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৮ জুন) রাতে সানারপাড় এলাকার মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির (৪০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শ্যামবাড়ি দক্ষিণপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০-১১টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। পরে ৪০ কেজি গাঁজাসহ আমির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক রিফাত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X