কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হলো ২ দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লাইফ ইজ আ কার্নিভাল প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল ২০২৪। শুক্রবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই সাংস্কৃতিক উৎসব।

গতকাল রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। উদ্বোধনী দিনে কামরুল ইসলাম নাদিমের পরিবেশনায় লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা।

লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এ উৎসবে থাকছে লাতিন আমেরিকান বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র ও লাতিন আমেরিকাবিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী। বইয়ের মধ্যে আছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই, ভ্রমণ সাহিত্য ও লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদেশি লেখকদের গ্রন্থ সম্ভার। এ উৎসবে আগত দর্শনার্থীদের প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় ব্রাজিলিয়ান চলচ্চিত্র কারানদিরু। কাল দেখানো হবে চিলির সিনেমা মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো। এছাড়াও দেখানো হবে পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হওয়া এই কার্নিভালের শুভ কামনা করে তিনি বলেন, দ্রুতই লাতিন আমেরিকান রাষ্ট্রগুলোর সাথে অধিকতর সম্পর্ক জোরাদার করার উপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে নিয়োজিত লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কূটনীতিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন অ্যাম্বাসাডর ড. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেহেলী সাবরিন, মহাপরিচালক, জনকূটনীতি শাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X