কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হচ্ছে ২ দিনের লাতিন আমেরিকান কার্নিভাল

১ ও ২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল ২০২৪। ছবি : সংগৃহীত
১ ও ২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল ২০২৪। ছবি : সংগৃহীত

রাজধানীতে আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল ২০২৪। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকার বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে ১ মার্চ শুক্রবার বিকেল ৩টায় শুরু হচ্ছে এই সাংস্কৃতিক উৎসব।

‘লাইফ ইজ আ কার্নিভাল’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকাবিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী। সঙ্গে থাকছে লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবে দর্শনার্থীদের জন্য প্রবেশে কোনো ফি নেই। বইয়ের মধ্যে থাকবে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই ও ভ্রমণ সাহিত্য থাকবে লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদেশি লেখকদের গ্রন্থ সম্ভার। এতে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের প্রদর্শনী হবে। দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু। উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দ্য আই অব দ্য ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দ্য স্নো।

এ ছাড়াও দেখানো হবে পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দ্য সিক্রেট ইন দেয়ার আইস। ১ মার্চ বিকাল সাড়ে ৩টায় বেইলি রোডস্থ ফরেইন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ ছাড়া বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা অংশ নেবেন এ সংক্রান্ত আলোচনা সভায়।

কার্নিভাল সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সঙ্গে প্রতিবছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তলে ধরেছি। আশা করছি দর্শনার্থীরা আমোদিত হবেন এবং লাতিন আমেরিকার দেশ, জনগণ ও তাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X