বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বেলুনের মতো ফুটে যাবে বিএনপির এক দফা: হাছান মাহমুদ

শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ড. হাছান বলেন, ‘বিএনপি ২০১৩ সালে এক দফা ঘোষণা করেছিল, ২০১৪ সালেও করেছিল। ২০১৫ সালে করেছিল। ২০১৯ সালেও এক দফা ঘোষণা করেছিল। কয়েকদিন আগেও এক দফা ঘোষণা করেছে। তাদের এক দফা বেলুন ফোটার মতো ফুটে যাবে।’ তিনি আরও বলেন, বিএনপি সাপের মতো বারবার খোলস পাল্টায়।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলিদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ইসরায়েলের সঙ্গে বৈঠক করেছেন।’

বিএনপিকে 'ইসরায়েলের চর' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমরাও এক দফা ঘোষণা করছি, আমাদের এক দফা হচ্ছে ইসরায়েলিদের চর, মানুষ হত্যাকারী, মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপকারীদের রাজনীতি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আজকে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তাই 'সবাইকে সবকিছুর জন্য' প্রস্তুত থাকতে হবে।’

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X