কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১১:১৩ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে কোস্টগার্ডকেও ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী

শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

কোস্টগার্ড সদস্যরা এখন অনেক দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কোস্টগার্ডকেও ভূমিকা রাখতে হবে।

রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে ভি-স্যাটনেট যোগাযোগব্যবস্থা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাহিনীতে সংযোজিত ভি-স্যাটনেট যোগাযোগব্যবস্থা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার। কোস্টগার্ড নিয়ে তিনি বলেন, অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড। ইতোমধ্যে নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে বাহিনীটিতে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম।

এর আগে সকাল ১০টার দিকে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে কোস্টগার্ডের সদর দপ্তরে পৌঁছেন প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X