কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ব পানি দিবস

সংকটপ্রবণ এলাকায় নিরাপদ খাবার পানির ব্যবস্থা

‘প্রবাহ’র পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন সাধারণ মানুষ। ছবি : সৌজন্য
‘প্রবাহ’র পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন সাধারণ মানুষ। ছবি : সৌজন্য

দেশের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘প্রবাহ’-এর স্থাপন করা ছয়টি পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্য দিয়ে ২৩টি জেলায় প্রবাহ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়ালো ১২১টিতে। এ উদ্যোগের সুবিধাভোগী প্রায় তিন লাখ মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।

বিশ্ব পানি দিবস ২০২৪-এ বেসরকারি খাত পরিচালিত উদ্যোগ প্রবাহ'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন প্ল্যান্টগুলো উদ্বোধন করা হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ষ্ঠ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে প্রান্তিক জনগোষ্ঠী; বিশেষ করে লবণাক্ততাপ্রবণ দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর মাঝে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রবাহ প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ্‌ বলেন, প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি। পানির এই সংকট নিরসনে টেকসই একটি মডেল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে প্রবাহ।

উপকূলীয় অঞ্চলের এই পরিশোধন প্ল্যাটগুলোতে সর্বাধুনিক রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সুবিধাভোগীদের সহায়তায় আর্থিকভাবে স্ব-নির্ভর পদ্ধতিতে এ পরিশোধন প্ল্যান্টগুলো পরিচালিত হয়।

প্রবাহর মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশকিছু সফল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ধারাবাহিকতায়, এ উদ্যোগ রাজশাহী সিটি করপোরেশন ও সেন্টমার্টিন দ্বীপে বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

২০০৯ সালে যাত্রা শুরু করে প্রবাহ। যাত্রা শুরুর পর থেকে এ উদ্যোগ আর্সেনিক দূষণ, পার্বত্যঞ্চলে পানির স্বল্পতা এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট সুপেয় পানির সংকট - বাংলাদেশের পানির তিনটি অন্যতম প্রধান সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে। প্রবাহর ১৫ বছরের এ যাত্রা গর্ব ও প্রত্যয় নিয়ে সবার জন্য নিরাপদ আজ ও আগামী নিশ্চিতে অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X