কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ!

এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ পালনের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ পালনের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত

একজন ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ জন বাংলাদেশি অনলাইন নিবন্ধনের মাধ‌্যমে ওমরাহ পালনে গিয়েছেন বলে অভিযোগ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

জানা গেছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমা এশিয়া উইংয়ের কাছে এক জরুরি চিঠিতে এ অভিযোগ করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস।

রোববার (২৪ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক চিঠির মাধ্যমে ওমরাহ এজেন্সিগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে।

সৌদির হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে চিঠিতে সৌদি দূতাবাস জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ওমরাহযাত্রী অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের নিজের আঙুলের ছাপ দেননি। সম্প্রতি ওমরাযাত্রীদের ৪০০ জনের একটি দল সৌদি আরব গেছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। এ ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠাতে পারে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা।

ওমরাহ ও হজের সব ধরনের নিয়ম লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সৌদি দূতাবাস সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছে।

এরই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা এবং নিবন্ধনের জন্য ওমরাযাত্রীদের নিজের আঙুলের ছাপ দিয়ে সৌদি আরবে যাওয়ার অনুরোধ জানিয়ে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

একইসঙ্গে ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X