জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ন্যাশনাল মেডিকেলের দুর্নীতি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের চিকিৎসক কর্মকর্তাদের চিকিৎসাসংক্রান্ত সুযোগ সুবিধা বন্ধ, বিনা কারণে কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মূল ফটকে টানা তৃতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটটে একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম করে টাকা আত্মসাৎ করে আসছে। হাসপাতালের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ আরও কয়েকজন মিলে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন ব্যতিত নিজেদের পছন্দমতো কোম্পানির কাছ থেকে অতিরিক্ত অর্থ দিয়ে সিটি স্ক্যান, এমআরআইএর মতো গুরুত্বপূর্ণ ব্যয়বহুল যন্ত্রপাতি ক্রয় করে হাসপাতালের কয়েক কোটি টাকা আত্মসাৎ করছে।

শুধু তাই নয় বিগত দিনে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ গরিব রোগীদের ফ্রি বেডসহ চিকিৎসা বাবদ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেত সেটাও বন্ধ করে দিয়েছে হাসপাতাল পরিচালকসহ একটি মহল। অবিলম্বে আমাদের সেই সুবিধাগুলো আবারও ফিরিয়ে দিতে হবে। এ ছাড়াও কোনো ধরনের কারণ দর্শনের নোটিশ ছাড়াই যখন ইচ্ছে তাকেই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বিগত দিনে তাদের আবারও চাকরিতে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এ সময় তারা নবনিযুক্ত গর্ভনিং বোডির চেয়ারম্যান ঢাকা-৫ আসনের এমপি সাঈদ খোকনের কাছে বিগত দিনে চলমান সব ধরনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করে চিকিৎসার একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে ন্যাশনাল মেডিকেল স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান মিজান বলেন, আমরা চাই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও ন্যাশনাল মেডিকেল কলেজে চলমান সব দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত জড়িতদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা জানি প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার হচ্ছে দুর্নীতির মুক্ত বাংলাদেশ উপহার দিবেন। এই হাসপাতালের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই আসনের সংসদ সদস্য সাঈদ খোকন সাহেব। তিনি ঘোষণা করছেন দুর্নীতি মুক্ত ন্যাশনাল মেডিকেল কলেজ উপহার দিবেন আমাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X