কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ছেড়েছেন সম্রাট

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। পুরনো ছবি
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। পুরনো ছবি

রিট শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

রোববার (১৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের দায়ের করা আবেদনের শুনানির সময় তার আইনজীবী মনসুরুল হক আদালতকে এ কথা জানান।

আইনজীবী জানান, আদালতের অনুমতি নিয়েই শনিবার রাতে চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন তিনি।

জবাবে আদালত সম্রাট সঠিক সময়ে দেশে ফিরেছেন কিনা সেটি জানাতে নির্দেশ দেন। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।

গত ১৩ জুলাই আসামি সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

এর আগে দুই মাসের জন্য সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম। সেদিন সম্রাটের আইনজীবী আফরোজা বলেছিলেন, তার মক্কেল (সম্রাট) কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব।

পরে ওই বছরের ১২ নভেম্বর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ ছাড়া অভিযোগপত্রে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, এ টাকা তিনি পাচার করেছেন।

পরে গত বছরের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত এবং তার বিচারকাজ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X