কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাতা বাড়ল পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের

আন্দোলনরত চিকিৎসকরা। ছবি : কালবেলা
আন্দোলনরত চিকিৎসকরা। ছবি : কালবেলা

বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সাত ঘণ্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়। বিকেল ৫টার দিকে শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

এর আগে বেলা ১১টায় তারা সড়কে অবস্থান নেন। এ সময় রাস্তা অবরোধের কারণে আশপাশের কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X